আমি বাঙালি মুসলমান; আমাকে কেন মিসকিন বলা হবেনা? আমি কেন ভারত বিরোধী হব না?
আমি বাঙালি মুসলমানের সন্তান। পৃ্থিবীতে আমি যখন ভূমিষ্ট হই তখন আমার কানের কাছে মুখ নিয়ে প্রথম যে বাক্যটি আমার কর্ণকুহরে প্রবেশ করানো হয়েছিল তা আমার মাতৃভাষায় নয়, ভিন্ন এক ভাষায়। আমার নাম রাখার সময় বাংলা নয় ভিনদেশী ভাষার অভিধান ঘেঁটে আরবি এবং ফার্সিভাষার মিশেলে আমার নামকরণ করা হয়েছিল। বাংলা বর্ণমালা শিক্ষার আগে আমাকে শিখতে হয়েছে আরবি আলিফ বে তে ছে ইত্যাদি। প্রতিদিন ঘুম থেকে উঠে ঈশ্বর নামের যে স্বত্বাটির বন্দনা করে আমার দিন শুরু করতে হয় সেই ঈশ্বর এই জল হাওয়া মৃত্তিকাজাত নয়। হাজার হাজার বছর সে পাথরের প্রতিমা হয়ে পূজিত হয়েছে মরু প্যাগানদের দ্বারা। তার প্রভাব সেইসব মূর্তিপূজকদের কাছে এতটাই প্রভাব বিস্তারকারী ছিল যে তারা তাদের সন্তানদের নামের সাথেও সেই দেবতার নাম জুড়ে দিত। এর প্রমাণ কাবা মন্দিরের প্রধান পুরোহিত আব্দুল মোতালিব তার এক পুত্রের নামকরণ করেন আব্দুল্লাহ। তারপর ইতিহাসের কোনো এক সন্ধিক্ষণে সেই পাথরের দেবতা নিজের সহ সঙ্গীয় তিনশত ষাট মূর্তিকে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে হয়ে যান নিরাকার ঈশ্বর। মরুর বুকে তা ছিল অভাবনীয় এক দেবতা বিদ্রোহ। কালক্রমে পাথুরে ঈশ্বরের চেয়ে নিরাকার ঈশ্বরের শক্তি এতটাই প্র...

Comments
Post a Comment